ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেস রেল দূর্ঘটনা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সংযোগের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস রাত পৌনে ৮টার দিকে লাকসাম রেলওয়ে জংশনের পাঁচ নম্বর লাইনে প্রবেশ করে। পরে চাঁদপুরের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে ইঞ্জিন সংযোগের সময় হঠাৎ বগির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পুরো রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি রেললাইন মেরামতের কাজও চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেস রেল দূর্ঘটনা

আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬