সংবাদ শিরোনাম ::
শপথ নিলো জামায়াতসহ ১১ দলীয় জোট
Live News Bangla71
- আপডেট সময় : ০৬:৪১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।
এর আগে, সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। তাদেরও শপথ পাঠ করান সিইসি।

























