ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যেভাবে নির্বাচনী প্রচারণা চলছে তা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। সভা শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।

আমরা সন্তুষ্ট, আমরা খুবই খুশি’। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি সুষ্ঠু ও নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করেন।
‘এখন আমাদের লক্ষ্য হলো-ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করা’ বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ভোটগ্রহণের আর মাত্র চার দিন বাকি থাকায় সামনের সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোট হবে নিরাপদ ও উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পরিবারসহ মানুষ ভোট উৎসবে অংশ নেবেন-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশা করি, এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৫:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬