শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
- আপডেট সময় : ১২:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণের পর গণনা কার্যক্রম শুরু হবে।
সারা দেশে মোটামুটি উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ৪৮ শতাংশ। বিকাল পর্যন্ত কিছু কিছু কেন্দ্রে সংঘাত ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিয়েছেন দেশের ভোটাররা। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিয়ে মতামত জানিয়েছেন তারা। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের প্রস্তাবিত মৌলিক সংস্কার কার্যকর হবে।
এখন সবার নজর ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিকে।


























