স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে
- আপডেট সময় : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বিএনপি প্রদত্ত নোট অব ডিসেন্টে কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সরাসরি সংবিধান সংশোধন কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তা প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে একটি বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ জোর দিয়ে বলেন, একটি সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে। তার অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ অবৈধভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন ঘটিয়েছিল।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আইন, শাসন ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, আজকের বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা-আর্টিকেল ৭০-প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাটবে না।

























