ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাসিনা বিদায়ের আগে ড. ইউনুসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই বিপ্লব, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ঘটনাপ্রবাহ কি আগে থেকেই পরিকল্পিত ছিল? ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামি লীগ শুরু থেকেই এমন দাবি করে আসছিল। এবার সেই দাবির স্বপক্ষে নতুন তথ্য সামনে এল। শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হওয়ার আগেই মুহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে।

কলকাতার সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে কাজ করেছেন এএফপির ঢাকা ব্যুরোর ফ্যাক্ট-চেক বিভাগের সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে একটি সংযোগসেতু হিসেবে ভূমিকা পালন করেছেন। এই তথ্যটি নিজের ফেসবুক পোস্টে খোলাসা করেছেন ড. ইউনুস আমলের তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল জানান, ২০২৪ সালের আগস্ট মাসে যখন আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন শিক্ষার্থীদের একজন “সেতু-নির্মাতা”র একান্ত প্রয়োজন ছিল। সেই ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছিলেন শিশির। এএফপি ঢাকা ব্যুরোতে শফিকুলের ডেস্কের পাশেই বসে তিনি অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এই যোগাযোগের কাজটি করেছিলেন। মাত্র কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিই কেবল এই বিষয়টি জানতেন।

ছাত্র নেতাদের সঙ্গে প্রথমবার যোগাযোগ স্থাপন থেকে শুরু করে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনার পুরো বিষয়টি শিশির নিজেই সম্পন্ন করেছিলেন বলে জানিয়েছেন শফিকুল। এদিকে, জুলাই-আগস্টের ওই বিক্ষোভ শুরুতে শিক্ষার্থীদের কোটা-বিরোধী আন্দোলন হিসেবে শুরু হলেও পরে তা শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। তবে সাম্প্রতিক বিভিন্ন তথ্য ও প্রমাণ পাওয়ার পর প্রশ্ন উঠছে, হাসিনার পতন কি তবে শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পিত অভিযান ছিল?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনা বিদায়ের আগে ড. ইউনুসের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা

আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬