ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ৪ সদস্যের তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে উদ্ভূত কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটি চার কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। এছাড়া সদস্যসচিব হিসেবে থাকছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য দুই সদস্য হলেন বিমানের চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। আদেশে উল্লেখ করা হয়েছে যে, প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে এই তদন্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা কমিটির থাকবে।

বিজি ৩৭৭ ফ্লাইটটির যান্ত্রিক গোলযোগের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ত্রুটি শনাক্তকরণ ও নিরসনের পাশাপাশি উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগিতা নিশ্চিত করার বিষয়টি কমিটি পর্যালোচনা করবে। একই সঙ্গে ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণের কাজও করবে এই কমিটি। এছাড়া, এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা বা সমন্বয়হীনতার কোনো নজির আছে কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণের জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের দায়িত্বও এই কমিটির ওপর অর্পিত হয়েছে। একই সঙ্গে ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।

এর আগে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছিলেন। সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় ৪ ঘণ্টা বিলম্ব হয় এবং প্রধানমন্ত্রীসহ যাত্রীদের বিমানবন্দরের লবিতে অপেক্ষা করতে হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: ৪ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় : ০৫:১৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬