ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনে ১৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ এগিয়ে আছেন অধিকাংশ কেন্দ্রে। এসব কেন্দ্রের মধ্যে ১৬টিতে ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ভোট পেয়েছে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী।

শামার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান। ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজয় বরণ করেন।

কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৯ কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২১ হাজার ১৩৬ ভোট। অন্যদিকে রিকশা প্রতীক পেয়েছে ১৩ হাজার ৬৪৫ ভোট। অর্থাৎ ১৯ কেন্দ্রে শামা ওবায়েদ ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, বেশির ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে রিকশা প্রতীক বড় ব্যবধানে ভোট পেয়েছে, ফলে সামগ্রিক ব্যবধানে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে।

এসব কেন্দ্রের মধ্যে শামা ওবায়েদের নিজের কেন্দ্র নগরকান্দার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামা ওবায়েদ পেয়েছেন ১৪৪০ ভোট। ওই কেন্দ্রে শাহ আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৩৭১ ভোট। অন্যদিকে সালথা উপজেলায় শাহ আকরাম আলীর নিজের কেন্দ্র বাহিরদিয়া মাদ্রাসায় পেয়েছেন ২৫০০ ভোট। সেখানে ধানের শীষ পেয়েছে মাত্র ২২৫টি ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

আপডেট সময় : ০২:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬