ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের কারখানার আগুন

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর প্রায় ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনটি সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ নামের একটি কারখানায় লাগে। কারখানাটিতে পলিথিন ব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী উৎপাদন করা হতো।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের কারখানার আগুন

আপডেট সময় : ০৭:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬