ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ চলছে। আগামী শনিবার (১৭ জানুয়ারি) আবেদনের সময়সীমা শেষ হবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে চলতি মাসেই এ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, আবেদন গ্রহণের সময় কোনো সমস্যা হলে কিংবা প্রার্থীদের পক্ষ থেকে আবেদন করা হলে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। তবে সময় বাড়ানোর সম্ভাবনা কম। আবেদনের সময় না বাড়ানো হলে চলতি মাসেই নিয়োগ সুপারিশ করা হবে।নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে। যেহেতু পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করতে হবে সেহেতু কিছুটা বিলম্ব হতে পারে। তবে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যেই নিয়োগ সুপারিশ করার।’

এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) থেকে ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে আবেদনের গুরুত্বপূর্ণ চার তথ্য
১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।

৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

৪. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড’র ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ

আপডেট সময় : ০২:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬