ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদুল আজহার ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী মনে করছেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। কারণ, দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে।

তিনি বলেছেন, দেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কারণ, এটি সরকারের অগ্রাধিকার দেওয়া একটি প্রকল্প।

এদিকে, উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরো একটি যমুনা সেতু করা যায় কি না সরকার সেটি নিয়ে ভাবছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬