ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীর নিউ মার্কেটে হঠাৎ এলোপাতাড়ি গুলি, নিহত ১

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১নং গেটের সামনে দুই জন মোটর সাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেটে এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর নিউ মার্কেটে হঠাৎ এলোপাতাড়ি গুলি, নিহত ১

আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬