ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাকিব খানের বিপরীতে তানজিন তিশার অভিষেক ঘিরে অনিশ্চয়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের ক্যারিয়ার শুরু করার স্বপ্ন দেখেছিলেন তানজিন তিশা। এই সিনেমার জন্য তিনি কলকাতার একটি প্রজেক্টও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু শুরু থেকে নানা নাটকীয়তায় পূর্ণ এই ছবির কাজ এখন অনিশ্চয়তার মুখে। বর্তমানে ছবির শুটিং দীর্ঘকাল স্থগিত থাকায় তিশার রুপালি পর্দায় অভিষেক কবে হবে, তা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। মেহজাবীন, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ তাঁর সমসাময়িক অভিনয়শিল্পীরা বড় পর্দায় কাজ শুরু করলেও নিজের প্রথম সিনেমার ক্ষেত্রে বেশ বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি। এর মধ্যে ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ছবিটি কিন্তু ভালো হয়েছে এবং দর্শক পছন্দও করবে।

২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’ সিনেমার ক্যামেরা চালু হয়। শুরুতে ডিসেম্বরে মুক্তির ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে পরিকল্পনা বদলে তারিখ নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বরে। অথচ বছর শেষ হতে দুই মাস বাকি থাকলেও শুটিংয়ের কোনো সুখবর নেই। ছবিটির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, সিনেমার মাত্র ৯ দিনের কাজ এখনো বাকি। তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিংয়ের পরিকল্পনা করেও কাজটি শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে বাকি ৯ দিনের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় শিডিউলও নিশ্চিত করা যায়নি।

চলচ্চিত্রটির দীর্ঘসূত্রতার পেছনে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার বিষয়টি বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, পাওনা পরিশোধ না হওয়ায় অনেক শিল্পীই নতুন শিডিউল দিতে আগ্রহী নন। তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। অক্টোবরের মাঝামাঝি তিনি দাবি করেছিলেন, সম্মানী নিয়ে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। শুটিং শেষ না হওয়া পর্যন্ত সম্মানী পরিশোধের কোনো বাধ্যবাধকতা নেই বলে তার ভাষ্য। সেখানে সিনেমাটির মুক্তির তারিখও উল্লেখ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

শুটিং দীর্ঘায়িত হওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন গুরুত্বপূর্ণ কলাকুশলী জানান, বারবার মুক্তির তারিখ পরিবর্তন করায় দর্শকদের আগ্রহ কমছে। তার মতে, কাজ শেষ করার ক্ষেত্রে কলাকুশলীরা যথেষ্ট আন্তরিক, তবে পুরো প্রক্রিয়ার মূল দায়ভার পরিচালক ও নির্বাহী প্রযোজকের ওপরই বর্তায়। চলতি মাসের শুরুতে টিজার প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হলেও দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার দেখা মেলেনি। আমার সঙ্গে বেশির ভাগ শিল্পী ও কলাকুলশীর কথা হয়েছে, কাজ শেষ করার ব্যাপারে সবাই আন্তরিক।

বর্তমানে শাকিব খান কাজের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরে তিনি নতুন সিনেমা ‘নিঃস্ব’ এবং এরপর ‘মহব্বত’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এই ব্যস্ত সূচির ফাঁকে ‘সোলজার’-এর বাকি ৯ দিনের কাজ শেষ করা আদৌ সম্ভব কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে, তানজিন তিশার বহুল প্রতীক্ষিত অভিষেক কবে হবে বা আদৌ সিনেমাটি মুক্তি পাবে কি না, সেই প্রশ্নের কোনো সদুত্তর মিলছে না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তানজিন তিশার ঢালিউড অভিষেকও। এসবের মধ্যে শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে। পরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাকিব খানের বিপরীতে তানজিন তিশার অভিষেক ঘিরে অনিশ্চয়তা

আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬