ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে আগুনে পুড়ে আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ সেই দম্পতির বাড়িতে আগুন লাগে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করেন এই দম্পতি। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। টিন ও কাঠ দিয়ে বানানো পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সালাম ও তার স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। মরদেহেরর ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। তবে ঘটনাটি কী নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন সন্তানকে বাঁচালেও আগুনে পুড়ে মারা গেছেন বাবা-মা

আপডেট সময় : ০৫:০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬