ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে আবারও ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাষানটেকে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

গ্রেফতার হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ২ থেকে ৩ দিন ধরে যৌনাঙ্গে ব্যাথার কথা বলে কান্নাকাটি করে। পরবর্তীতে শনিবার রাত ৮টার দিকে তার মেয়ে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা দায়ের করেছেন। এরপর ওই রাতেই আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ভাষানটেক থানার ওসি আসলাম বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে আবারও ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৭:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬