ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিউইয়র্কের ব্রুকলিনে চালু হলো মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কের ব্রুকলিনের লিটল বাংলাদেশ এলাকায় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও সংস্কৃতির নতুন কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে ‘মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি’। গত ৯ অক্টোবর শুক্রবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্রুকলিনের ৮২-এ চার্চ অ্যাভিনিউতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মান্নান পরিবারের নতুন একটি ব্যবসায়িক উদ্যোগ। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিনের পরিচিত মান্নান ব্র্যান্ডের পাশে তার পরিবারের সদস্যের নতুন এই সংযোজন গড়ে উঠেছে ৮২-এ চার্চ অ্যাভিনিউতে। জ্যাকসন হাইটসের ব্যবসায়ী সৈয়দ রহমান মান্নানের মেয়ে মাহী মান্নান ও মাহীর স্বামী মোহাম্মদ শাহেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি মান্নানের ব্যবসায়িক ঐতিহ্যে নতুন প্রজন্মের একটি অধ্যায়। উদ্বোধনী দিনে রেস্টুরেন্টটির সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আমার হাজব্যান্ডও চাচ্ছিল একটি রেস্টুরেন্ট করার জন্য। এ কারণে আমি ও আমার হাজব্যান্ড মোহাম্মদ শাহেদ এবং আমার পার্টনার মিলে এই ব্যবসাটি আমরা খুলেছি। এখানে আমার আম্মুর কোনো ইনভেস্টমেন্ট নিইনি। আমার পরিবার ও আমার ভাইয়েরা আমাকে আলাদা করে রেস্টুরেন্ট করার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আর শরিয়া বোর্ড সাটিফায়েড হালাল রেস্টুরেন্ট নেই। আশা করছি, এটি ভালোভাবে চালাতে পারব। ভবিষ্যতে কী করব এখনই বলতে পারছি না। আগে এটিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাই।

রেস্টুরেন্টের মালিকদের একজন মাহী মান্নান তার নতুন এই যাত্রার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘ সময় ধরে তিনি তার বাবার পরিবারের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এবার পরিবারের বাইরে নিজের উদ্যোগে এই রেস্টুরেন্টটি চালু করেছেন তিনি। ব্রুকলিনকে কেন বেছে নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউ এলাকায় ঘরোয়া খাবারের মতো ভালো মানের কোনো রেস্টুরেন্ট আগে ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভাব মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি ব্রুকলিনের পাশাপাশি দূর-দূরান্তের ভোজনরসিকদেরও তাদের রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানান। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে রেস্টুরেন্ট চালুর শুরুর দিকে কাজের প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। তবে আগামীতে সেবার মান আরও বাড়ানোর বিষয়ে তিনি আশাবাদী।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বেশ কিছু বিশেষ সাশ্রয়ী অফার ঘোষণা করেছে মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি। এসব অফারের মধ্যে রয়েছে মাত্র ৩ ডলারে দুটি চিকেন সমুচা, ৬ ডলারে হোয়াইট রোস্ট, পোলাও ও ডিমের কম্বো মিল। এছাড়া ৭ ডলারে সাদা ভাত, আলুভর্তা, ডাল ও রুই মাছের কারি এবং ৯ ডলারে ভাতের সঙ্গে মেজবানি গরুর মাংসের কম্বো মিল পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচারপত্র অনুযায়ী এই বিশেষ অফারগুলো আগামী ২০ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

তালিকায় থাকা খাবারের পাশাপাশি নিয়মিত গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কোনো গ্রাহক নিজের পরিচয়পত্র প্রদর্শন করলে ১০ ডলার বা তার বেশি মূল্যের টেকআউট অর্ডারের ওপর ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হওয়া এই রেস্টুরেন্টটি স্থানীয়দের মাঝে বেশ সাড়া ফেলেছে। চিন্তা করেছি কারও ওপর আর ডিপেন্ডেন্ট থাকব না। পরিচয়পত্র দেখিয়ে ন্যূনতম ১০ ডলারের টেকআউট অর্ডারে তারা ১০ শতাংশ ছাড় পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কের ব্রুকলিনে চালু হলো মাহী রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি

আপডেট সময় : ০১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬