ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের বাড়ি ফেরা শুক্রবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের দেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২২ অক্টোবর বৃহস্পতিবার রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার ‘বিএস ৩৬২’ ফ্লাইটে করে তার মরদেহ দেশের উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ২৩ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ শাহেদ আহম্মেদ গত ১০ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটে রিয়াদ বিমানবন্দরে ওই হামলায় প্রাণ হারান।

প্রবাসে কর্মরত অবস্থায় নিহত এই কর্মীর পাওনাও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে তার বকেয়া বেতন ও অন্যান্য সার্ভিস বেনিফিট বাবদ প্রাপ্ত ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই অর্থ খুব দ্রুত নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে হামলায় প্রাণ হারানো শাহেদের বাড়ি ফেরা শুক্রবার

আপডেট সময় : ১১:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬