ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সালমান খানকে ফের হুমকি, টাইগার শ্রফের ওপর হামলার ছক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেতা সালমান খানকে নতুন করে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। কেবল এই তারকা নন, তার সঙ্গে কাজ করা অন্য শিল্পী এবং পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একটি ভাইরাল অডিও বার্তায় দাবি করা হয়, সালমানের সঙ্গে কাজ করা ঝুঁকিপূর্ণ এবং এতে ভয়াবহ পরিণতি হতে পারে। এই গ্যাংয়ের নির্দেশ অমান্য করার অভিযোগে বলিউড অভিনেতা টাইগার শ্রফকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর অডিও বার্তা।

উক্ত অডিও বার্তায় সালমানকে আগে ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা তিনজন ব্যক্তি এই হামলা চালায় বলে জানা গেছে। এতে টাইগার শ্রফ অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়িচালক আহত হয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের এই বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে একটি কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে। এরপর থেকেই বিভিন্ন সময় লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পর এই অভিনেতার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সালমান খানকে ফের হুমকি, টাইগার শ্রফের ওপর হামলার ছক

আপডেট সময় : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬