নতুন সম্পর্কে হলিউড অভিনেত্রী আনা দে আরমাস
- আপডেট সময় : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
হলিউড অভিনেত্রী আনা দে আরমাস বর্তমানে প্রেমের নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্যারিস ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। এসব ছবির মধ্যে সাদামাটা সেলফি, শরীরচর্চার মুহূর্ত এবং খাবারের ছবি থাকলেও, শেষ ছবিটি ভক্তদের সবচেয়ে বেশি নজর কেড়েছে। একটি জমকালো নৈশভোজের টেবিলে রাখা কার্ডে আনা ও বেতোর নাম পাশাপাশি দেখা গেছে। যদিও তিনি সরাসরি সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর ছবি পোস্ট করেননি, তবে এই ইঙ্গিতকেই তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকে। ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে সরাসরি না রেখেও সামাজিক মাধ্যমে এই ছবি দিয়ে যেন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। ছবিগুলোর মধ্যে রয়েছে সাদামাটা সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন খাবারের ছবি।
তাদের সম্পর্কের সূত্রপাত সম্পর্কে জানা যায়, চলতি বছরের জুলাই মাসে আনা ও বেতোকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাঁদের হাত ধরে হাঁটতে ও চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী করা হয়। সূর্যাস্তের সময় নৌকায় তোলা তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও সে সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকের লুই ভুইতোর ফ্যাশন শো ও এর পরবর্তী পার্টিতে তাঁদের একসঙ্গে হাজির হতে দেখা গেছে।
বেতো মন্টেনেগ্রো মূলত রাওয়ায়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক হিসেবে পরিচিত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ডটি লাতিন সংগীতজগতে বেশ জনপ্রিয়। বর্তমানে ব্যান্ডটি আন্তর্জাতিক সংগীত সফরে ব্যস্ত সময় পার করছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে তাদের পরিবেশনা সম্পন্ন করেছে। উল্লেখ্য, এর আগে আনা দে আরমাস হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে তাঁদের বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। সেই ঘটনার প্রায় এক বছর পর আনা নতুন এই সম্পর্কের পথে হাঁটছেন।

























