ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে গণনা। এখন পর্যন্ত ৪১ শতাংশ ভোট গণনার ফলাফলে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের সামনে দেওয়া ভাষণে নেতানিয়াহু দাবি করেন, তার দল ইসরাইলের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং ইহুদি জনগণের মধ্যে ডানপন্থি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি দেশে একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী ডানপন্থি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

আরব দলগুলোর তীব্র সমালোচনা করে নেতানিয়াহু বলেন, যারা ইসরাইলের অস্তিত্বের বিরোধিতা করে এবং দেশটির সেনাদের যুদ্ধাপরাধী বলে আখ্যা দেয়, তাদের ওপর নির্ভর করে সরকার গঠন করা অসম্ভব ও নিষিদ্ধ। এমন কোনো উদ্যোগ দেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে তিনি সতর্ক করেন। তার মতে, ইসরাইলের ভবিষ্যৎ সুরক্ষায় একমাত্র পথ হলো ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠ শক্তির ঐক্যবদ্ধ থাকা।

ভাষণে নেতানিয়াহু সাম্প্রতিক সামরিক সাফল্যের বিষয়গুলো তুলে ধরে জানান, ইসরাইল অত্যন্ত সাহসিকতার সাথে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। তিনি দেইফ, হানিয়া, সিনওয়ার, নাসরুল্লাহ এবং খামেনিকে হত্যার ঘটনা উল্লেখ করে দাবি করেন, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে ইসরাইল নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। তবে ইরানের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তারা ইসরাইলকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে কাজ করে ইরান থেকে আসা অস্তিত্বের হুমকি চিরতরে নির্মূল করার এটিই ঐতিহাসিক সুযোগ বলে মনে করেন তিনি। পরিশেষে তিনি ইসরাইলি সেনাবাহিনী, ভোটার এবং নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬