সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধা কোটায় প্রতারণার অভিযোগে ৩ উপসচিব ওএসডি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, আইডিআরএ পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।
২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া এই তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে। কমিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে যে, তারা চাকরির জন্য আবেদনের সময় মুক্তিযোদ্ধা কোটায় কোনো প্রার্থী হিসেবে আবেদন করেননি।

























