ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চার দিনের সরকারি সফর শেষ করে বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমানে উঠলেও যান্ত্রিক গোলযোগের কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারেনি। বর্তমানে ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সতর্কবার্তা সংকেত দেখা দেয়। নিরাপত্তাঝুঁকি এড়াতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটি পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে আনেন।

বিমানটির যান্ত্রিক ত্রুটি সারাতে বর্তমানে কাজ করছেন প্রকৌশলীরা। প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল বিষয়টি দেখভাল করছে। প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক করতে অন্তত দুই থেকে তিন ঘণ্টা সময়ের প্রয়োজন হতে পারে। তবে উড়োজাহাজটির উড্ডয়ন পুরোপুরি নির্ভর করছে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার ওপর।

উল্লেখ্য যে, উড়োজাহাজের স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং ডানার উত্তোলনক্ষমতা কমাতে সাহায্য করে। এটি একটি গুরুত্বপূর্ণ কারিগরি অংশ হওয়ায় কোনো প্রকার ত্রুটি নিয়ে উড্ডয়ন করা ঝুঁকিপূর্ণ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

আপডেট সময় : ০৫:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬