ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সহায়তা চেয়ে রহস্যজনক বার্তা দিলেন লামিনে ইয়ামালের বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যজনক বার্তা পোস্ট করে উদ্বেগ সৃষ্টি করেছেন। ৩৯ বছর বয়সী মুনির তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘হ্যালো বার্সেলোনা পরিবারের সবাইকে শুভ সকাল। একজন ব্যক্তি হিসেবে আমার এখন সহায়তা প্রয়োজন।’ তার এই বার্তা নিয়ে ক্লাব অঙ্গনসহ সমর্থক মহলে ব্যাপক শঙ্কার তৈরি হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, বিষয়টি ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে ঘটে যাওয়া একটি ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। অভিযোগ রয়েছে যে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েটারের সঙ্গে বিতণ্ডার এক পর্যায়ে মুনির তাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং তার মুখে থুথু দেন। সেখানে একজনের সঙ্গে তার হাতাহাতির ঘটনাও ঘটেছিল। যদিও মুনির কিংবা ইয়ামাল পরিবারের পক্ষ থেকে এই রহস্যময় পোস্টের প্রকৃত উদ্দেশ্য বা প্রেক্ষাপট সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর কয়েক ঘণ্টা পর মুনির ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আরেকটি পোস্ট দেন, যেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশের কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সহায়তা চেয়ে রহস্যজনক বার্তা দিলেন লামিনে ইয়ামালের বাবা

আপডেট সময় : ০৮:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬