ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই বছর অপেক্ষার পর মুক্তি পেল কীর্তি-রাধিকার সিরিজ ‘আক্কা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ধামারাজ শেট্টি পরিচালিত ক্রাইম ড্রামা সিরিজ ‘আক্কা’।

কীর্তি সুরেশ ও রাধিকা আপ্তে অভিনীত এই সিরিজটি ২০২৪ সালে শুটিং শেষ করলেও নানা জটিলতার কারণে এতদিন দর্শকের সামনে আসতে পারেনি। ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে কাল্পনিক শহর পেরনুরুকে কেন্দ্র করে এর গল্প আবর্তিত হয়েছে। সিরিজটিতে ভবানী চরিত্রে দেখা গেছে কীর্তি সুরেশকে, যিনি মাতৃতান্ত্রিক সমাজের কঠোর নিয়ন্ত্রক। তার এই ক্ষমতার দাপটকে চ্যালেঞ্জ করতে শহরে প্রবেশ করে রাধিকা আপ্তে অভিনীত রুদ্র চরিত্রটি। মূলত এই দুই নারীর মধ্যকার সংঘাত ও ক্ষমতার লড়াই ঘিরেই সিরিজের মূল কাহিনী এগিয়েছে। তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে শহরে হাজির হয় বহিরাগত রুদ্র।

ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিরিজটির নির্মাণকাজ ছিল অত্যন্ত বিশাল পরিসরের। তবে প্রথম দফায় ধারণ করা দৃশ্যগুলোতে অতিরিক্ত রক্তপাত ও নির্মমতা থাকায় নির্মাতারা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। দর্শকের অনুভূতি ও সংবেদনশীলতার দিকটি মাথায় রেখে ওয়াইআরএফ এবং নেটফ্লিক্স যৌথভাবে কিছু দৃশ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফলে বেশ কিছু সহিংস দৃশ্য ও অশালীন সংলাপ বাদ দেওয়া হয়। এমনকি গল্পের পরিপূর্ণতা আনতে এবং আবেগের দিকটি আরও ফুটিয়ে তুলতে কয়েকটি দৃশ্য নতুন করে চিত্রায়ন করা হয়েছে। পরে নির্মাতারা মনে করেন, কিছু দৃশ্যের নিষ্ঠুরতা কমানো প্রয়োজন। শুরুতে এর দৃশ্যায়ন ছিল বেশ রক্তাক্ত। কিছু অংশ নতুন করে শুটিং করা হয়, যাতে গল্পটি আরও পরিপূর্ণ হয় এবং আবেগের জায়গাটিও গুরুত্ব পায়। অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে কতটুকু সহিংসতা গ্রহণযোগ্য, সেটিও গুরুত্ব পেয়েছে। তাই একদিকে সহিংসতা কমানো হয়েছে, অন্যদিকে গল্পের প্রয়োজনে থাকা লড়াই ও সংঘাত রাখা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র মিড-ডেকে জানায়, সিরিজটি একটি বড় প্রকল্প হওয়ায় সৃজনশীল পরিকল্পনা থেকে নির্মাণ পর্যন্ত সব ধাপ সম্পন্ন করতে সময় লেগেছে। তারা সহিংসতার মাত্রা কমিয়ে গল্পের মূল অ্যাকশন ও উত্তেজনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। মূলত সাহসী ও নির্মম একদল নারীর জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই পিরিয়ড ড্রামায়। সবকিছু যাচাই-বাছাই ও সম্পাদনা শেষে ৩০ অক্টোবর থেকে সিরিজটি বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে গল্পের শক্তিশালী দিকগুলো অক্ষুণ্ন রাখার বিষয়ে নির্মাতারা সচেতন ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই বছর অপেক্ষার পর মুক্তি পেল কীর্তি-রাধিকার সিরিজ ‘আক্কা’

আপডেট সময় : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬