আগামী ২০ অক্টোবর রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৯:১০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ অক্টোবর, মঙ্গলবার এক সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর হওয়ায় স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরসূচি অনুযায়ী, এদিন দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং বিকেলে ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিন তিনি স্থানীয় ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। রোববার তিনি মাদ্রাসা ময়দান পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় রাসিক প্রশাসক জানান, রাজশাহীর উন্নয়নে বিএনপি সরকার এরই মধ্যে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। এসব প্রকল্পের আওতায় বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ এবং কুমারপাড়া গুল গফুর পেট্রোল পাম্প থেকে বড় কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করার কাজ চলছে। ১৮ অক্টোবর (রবিবার) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে রাসিক প্রশাসক মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজশাহীর সার্বিক উন্নয়নের জন্য বিএনপি নানা উন্নয়নমুখী পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করেছে।
এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন, প্রবীণ নিবাস নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত হেতেমখাঁ-বর্ণালি সড়কের উন্নয়ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নেও চলমান রয়েছে বিশেষ প্রকল্প। প্রধানমন্ত্রীর সফর সফল করতে এবং প্রস্তুতিমূলক কাজ তদারকিতে স্থানীয় সংসদ সদস্য, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।


























