ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নোয়াখালীতে শ্বশুরের শোকে কাঁদতে কাঁদতে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে মাত্র সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ৭০ বছর বয়সী কৃষক মো. মফিজুর রহমান এবং তাঁর পুত্রবধূ রাহিনা আক্তার (৩২)। তিনি মফিজুর রহমানের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়।

শ্বশুরের মৃত্যুতে পুত্রবধূ রাহিনা আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নায় অস্থির হয়ে ওঠেন। আহাজারি করার এক পর্যায়ে ভোরের দিকে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পল্লিচিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। সবশেষ গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রাহিনা আক্তারও মারা যান।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন এবং পুত্রবধূকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। সম্পর্কের গভীরতার কারণেই শ্বশুরকে হারিয়ে রাহিনা এই শোক সহ্য করতে পারেননি। স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে গতকাল বেলা সাড়ে ১১টায় শ্বশুরের এবং সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা সম্পন্ন হয়। এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার পর পুত্রবধূর মৃত্যু হয়েছে। বিশেষ করে মারা যাওয়া ওই পুত্রবধূকে শ্বশুর-শাশুড়ি অত্যন্ত স্নেহ করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে শ্বশুরের শোকে কাঁদতে কাঁদতে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬