আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
- আপডেট সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজ ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র সন্তান তিনি। তার দাদা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান। জাইমা রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী এক পরিবারে। পারিবারিক এই ঐতিহ্য ও রাজনৈতিক আবহের মধ্যে বড় হলেও জাইমা রহমান নিজের পথটি বেছে নিয়েছেন আইন ও জনসেবার অঙ্গনে।
শৈশবের একটি বড় সময় জাইমা রহমান ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে কাটিয়েছেন। ২০০৮ সালে বাবা তারেক রহমান কারামুক্ত হওয়ার পর তিনি তার সঙ্গে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ সময় পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি তার মা-বাবার সাথে দেশে ফিরে আসেন। তার বাবা তারেক রহমান গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে ২০০৮ সালে লন্ডনে চলে যান।
শিক্ষাজীবনে জাইমা রহমান ২০১৯ সালে যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন ও সম্মানজনক প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে ‘বার-অ্যাট-ল’ বা ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষে বাংলাদেশের আইনি ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে তিনি ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি কর্মজীবনেও বেশ সক্রিয়। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে তিনি ‘লিগ্যাল অফিসার’ বা আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখন সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে তিনি আন্তর্জাতিক আইনি বিষয়াবলি দক্ষতার সঙ্গে তদারকি করছেন। জাইমা যুক্তরাজ্যের ‘কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন।


























