ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে ওয়াশিংটন। এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

এদিকে একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত ১৪ জানুয়ারি।

পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেফতার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান।

ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না ইরানের জন্য।

ইরানি জনগণের জন্য কী ধরনের সহায়তা আসছে, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের।

ইরানে চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি—সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬