ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার পরিপ্রেক্ষিতে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ গ্রেপ্তার করেছে। রিসোর্টের মালিক তানভীর আহমদসহ বাকি আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

রোববার সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এজাহারে চারজনের নাম উল্লেখ রয়েছে, যাদের মধ্যে রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমন অন্যতম। তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। এদিকে, অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ বিষয়ে কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকা থেকে বিশেষজ্ঞ দলকে কক্সবাজারে এনে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ১১:৩৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬