খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কুমিল্লায় যুবক আটক
- আপডেট সময় : ১১:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটকের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানিয়েছে, আটক নাজমুল হাসানের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ায়। তাঁর বাবার নাম হারিজ মিয়া। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুরে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই আপত্তিকর মন্তব্য করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

























