ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাতারে ১২ বছরে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারে প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব সাফল্যের সাথে ১২তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে একটি বিশেষ আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি এম হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং জিটিভির সিইও ইকবাল করিম নিশান অংশ নেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমনসহ অনেকে।

বক্তারা প্রবাসে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করে প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানের শেষভাগে কাতারের জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়নের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারে ১২ বছরে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

আপডেট সময় : ০৮:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬