গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারে ফায়ার সার্ভিস। শনিবার সকাল ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গাজীপুরে কাশিমপুরে একটি গার্মেন্টসে আগুন লেগেছে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে শুরুতে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানার গোডাউনে প্রচুর পরিমাণ খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

























