ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের অজুহাত দেখিয়ে পরবর্তীতে হঠাৎ করে মূল্য বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি গণমুখী সরকার প্রত্যাশা করলেও বাস্তবে তারা বারবার ভিন্ন চিত্র দেখছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।

ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মতপ্রকাশের কারণে দেশে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এসময় তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।

ঢাবি শাখার সিনিয়র সহসভাপতি আছিয়া আক্তার রেমিজা বলেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম যে এই সরকার জনগণের সরকার হবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার হলো সিন্ডিকেটের সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংসদে বললেন যে দেশে জ্বালানি সংকট নেই। তাহলে জ্বালানি তেলের দাম কেন বাড়ানো হলো? এসময় তিনি দ্রুত জ্বালানি সংকট নিরসনের দাবি জানান।জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, দেশের জনগণ আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা বহন করতে পারছে না। সরকার তেলের কৃত্রিম সংকট তৈরি করে পরে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬