দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
- আপডেট সময় : ০১:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্থগিত ফ্লাইটের পরবর্তী সময়সূচি ও অন্যান্য আপডেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা চাইলে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এছাড়া যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে ওই রুটের প্রতিটি ফ্লাইটে এখন থেকে অতিরিক্ত ১৪৮টি করে আসন পাওয়া যাবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


























