প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা অপূর্বর
- আপডেট সময় : ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন এক বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করে তিনি নিজের অনুভূতির কথা জানিয়েছেন। পোস্টের ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ঠিক এক বছর আগে আজকের দিনে তাদের জীবনে আসার পর থেকে সবকিছু বদলে গেছে। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, তোমায় ভালোবাসার ৩৬৫ দিন পার হলো। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে।
সন্তান জন্মের পর তার জীবনের পরিবর্তন নিয়ে অপূর্ব উল্লেখ করেছেন, সময় কীভাবে চলে গেল তা যেন বিশ্বাসই হচ্ছে না। তিনি মেয়েকে বড় হতে দেখা, নতুন কিছু শিখতে দেখা এবং তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার মুহূর্তগুলোকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হিসেবে বর্ণনা করেছেন। ছবিতে মেয়েকে ছোট্ট মুকুট পরিহিত অবস্থায় দেখা গেছে। অভিনেতা লিখেছেন, আজ তোমার মাথায় ছোট্ট মুকুট থাকলেও, জন্মের পর থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা।
পোস্টের শেষভাগে অপূর্ব মেয়ের উজ্জ্বল ও জাদুময় ভবিষ্যৎ কামনা করেছেন। উল্লেখ্য, জিয়াউল ফারুক অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। দাম্পত্য জীবনের চার বছর পর তারা কন্যাসন্তানের বাবা-মা হন। গত বছর ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবার বাবা হওয়ার সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে এই অভিনেতাকে ঘিরে। তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’।
আনায়া নামের এই শিশুকে কেন্দ্র করে অপূর্বর এই আবেগপূর্ণ পোস্টে তার ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন। ব্যক্তিজীবনের নানা বিষয় সবসময় নিজের মতো করে আগলে রাখতে পছন্দ করা এই অভিনেতা প্রথমবারের মতো মেয়ের ছবি প্রকাশ করায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। তার পুরো পোস্টজুড়ে বাবা হওয়ার আনন্দ আর মেয়ের প্রতি গভীর মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে।

























