ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার পথে রাস্তার দুই পাশে সমবেত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এসময় দলীয় কর্মীরা নানা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভিড়ের মধ্যে অনেকের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি তিনি অনেককে স্নেহের পরশ বুলিয়ে দেন। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলানোর সুযোগ হয় সরকারপ্রধানের। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে ও হাত মেলাতে পেরে অভিভূত রাজু বলেন, ‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আমার কি আর লাগে? আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেন।

সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী নৌপথে মোংলার উদ্দেশে রওনা দেন এবং দুপুর ১২টা ৫৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকেলে মোংলা বন্দরের জেটি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি তার প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে। সরকারি এসব কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু

আপডেট সময় : ০৯:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬