ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মগবাজারে আবাসিক হোটেলে খাটের ওপর পড়ে ছিল যুবকের লাশ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ‘তিন তারা’ নামের একটি আবাসিক হোটেলের ২২৪ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফয়সাল গনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার আদর্শ আনন্দলিয়া গ্রামের বাসিন্দা।

তিনি মো. ওসমান গনির ছেলে। হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলকক্ষের দরজা ভেঙে খাটের ওপর পড়ে থাকা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী ফয়সাল গনি ব্যাবসায়িক কাজে ঢাকায় এসে গত ৮ মার্চ হোটেলটির ২২৪ নম্বর কক্ষ ভাড়া নেন। মঙ্গলবার সকালে হোটেল কর্তৃপক্ষ বকেয়া ভাড়া আদায়ের জন্য কক্ষে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে ফয়সাল গনি হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মগবাজারে আবাসিক হোটেলে খাটের ওপর পড়ে ছিল যুবকের লাশ

আপডেট সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬