ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেলহাজতে আটকে রাখার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আবু ঈসা। আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। সোমবার বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ অক্টোবর মোহাম্মদপুর থানার ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের কাছে একটি বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সদস্য অবৈধ মিছিল বের করার চেষ্টা করেছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে পালানোর সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে তাদের আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক

আপডেট সময় : ০৮:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬