ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিমানবন্দরে প্রবাসীদের ট্রলি উপহার ও বিভিন্ন প্রবাসীর আপডেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের লাগেজ পরিবহন আরও সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুবিধার্থে সর্বমোট ২০০টি ট্রলি সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।

ট্রলি হস্তান্তর শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী উল্লেখ করেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এর আগে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছিল।

জাপানে কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী জানান, প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে নতুন ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানি শ্রমিকদের সমান আইনি সুরক্ষা পাবেন এবং নারী কর্মীদের বৈষম্য রোধের বিষয়টিও নিশ্চিত করা হবে।

এদিকে সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির একজনের বাড়ি বগুড়ায় এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন। আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের মরদেহ অগ্রাধিকার ভিত্তিতে দেশে আনা হবে। এছাড়া সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সঠিক তথ্য জানতে দূতাবাস থেকে চিঠি পাঠানো হয়েছে এবং জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে প্রবাসীদের ট্রলি উপহার ও বিভিন্ন প্রবাসীর আপডেট

আপডেট সময় : ০৯:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬