ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় রাজধানী রিয়াদের সঙ্গে পুনরায় ফ্লাইট সংযোগ চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জেদ্দা রুটে আগামীকাল ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট নির্ধারিত রয়েছে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলাচল করছে। এই রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। সৌদি আরবগামী ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য পরবর্তীতে যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬