সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে: তিতাস
Live News Bangla71
- আপডেট সময় : ০৬:৪৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় আগামীকাল দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে তিতাস।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে এ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ


























