ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলবাসেতের স্বপ্ন ভেঙে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

এদিন, প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ভলিতে লিড নেয় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে রাশফোর্ডের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো।

শেষ দিকে হাভিয়ের মোরেনো চমৎকার গোলে ম্যাচ জমিয়ে দিলেও, শেষরক্ষা করতে পারেনি আলবাসেতে। এরপর ম্যাচের ৯০তম মিনিটে আলবাসেতের জালে বল পাঠান ফেররান তরেস। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে ফেরে বার্সা।

পুরো ম্যাচে ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে মোট সাতটি শট ছিল লক্ষ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

আপডেট সময় : ০৭:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬