বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
- আপডেট সময় : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে এই শুভেচ্ছা জানান।
পরে অভিনন্দন বার্তায় চীনের কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই, দুই দেশের নেতাদের মধ্যে সম্পাদিত গুরুত্বপূর্ণ সমঝোতা যৌথভাবে বাস্তবায়নের জন্য এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী রহমানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অভিনন্দন বার্তায় ড. জয়শঙ্কর জানান, পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা এগিয়ে নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী রহমানের সঙ্গে একসাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।















