ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বানর’ বলে বর্ণবাদের অভিযোগ ভিনির, তদন্ত শুরু ইউয়েফার

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণবাদী মন্তব্যের অভিযোগ নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি—সংক্রান্ত ঘটনার অফিশিয়াল প্রতিবেদন পর্যালোচনা চলছে বলে জানিয়েছে ইউয়েফা। মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ ম্যাচে এই বিতর্কের সূত্রপাত। লিসবনে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। গোল উদ্‌যাপনের পর অতিরিক্ত উচ্ছ্বাস দেখানোর কারণে তিনি হলুদ কার্ডও দেখেন।

খেলা পুনরায় শুরু হওয়ার আগে ভিনিসিয়ুস দৌড়ে গিয়ে রেফারিকে জানান, প্রতিপক্ষ খেলোয়াড় প্রেস্তিয়ান্নি তাঁকে বর্ণবাদী মন্তব্য করেছেন। তখন ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে উয়েফার বর্ণবাদবিরোধী প্রটোকল চালু করেন এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে দাবি করেন, তিনি প্রেস্তিয়ান্নিকে একটি বর্ণবাদী শব্দ ব্যবহার করতে শুনেছেন (বানর)। তবে প্রেস্তিয়ান্নি বিবৃতিতে তা অস্বীকার করে বলেন, তিনি এমন কোনো ভাষা ব্যবহার করেননি।

ঘটনার পর উয়েফা এক বিবৃতিতে জানায়, গত রাতের ম্যাচগুলোর অফিশিয়াল প্রতিবেদন বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেখানে অভিযোগ পাওয়া যায়, সেখানে শৃঙ্খলাজনিত কার্যক্রম শুরু করা হয়। শাস্তিমূলক সিদ্ধান্ত হলে তা উয়েফার ডিসিপ্লিনারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে বিষয়টি নিয়ে অতিরিক্ত কোনো তথ্য বা মন্তব্য দেওয়ার অবস্থায় তারা নেই। ম্যাচটি ১–০ গোলে জিতে নকআউট প্লে-অফে প্রথম লেগে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বানর’ বলে বর্ণবাদের অভিযোগ ভিনির, তদন্ত শুরু ইউয়েফার

আপডেট সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬