সংবাদ শিরোনাম ::
হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান
Live News Bangla71
- আপডেট সময় : ০৩:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। শনিবার ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর’ জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।
ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে।
তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে।
















