ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ওয়ার্নার

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সপ্তাহখানেকের বিরতিতে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাতেই যেন বিপদ ডেকে আনলেন করাচি কিংস অধিনায়ক। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি ছিল। ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে বড় জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল, এমনকি জেলও হতে পারে।

এ ঘটনার ফলে ৩৯ বছর বয়সী সাবেক এই অজি ক্রিকেটারের পাকিস্তানে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত পিএসএলে তার নেতৃত্বে দল টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার ওয়ার্নার

আপডেট সময় : ১০:৫৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬