ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন নবগঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ডের অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ম্যাচ ফি ও মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, ‘আজকে কয়েকটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি। আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একটা সময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’

অ্যাডহক কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নারী ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং লঙ্গার ভার্সন (চার দিনের ম্যাচ) ক্রিকেটে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া চুক্তিবদ্ধ ৩০-৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে

কেবল নারী ক্রিকেটেই নয়, পুরুষদের ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেটেও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। আগে যেখানে একজন ক্রিকেটার প্রতি ম্যাচের জন্য ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরই তামিম ইকবালকে প্রধান করে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই এমন জনবান্ধব সিদ্ধান্ত নিলো নতুন কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম

আপডেট সময় : ০৫:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬