ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এফএ কাপ লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চেলসি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার ধাক্কা সামলে এবার এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। রোববার (২৬ এপ্রিল) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় ব্লুজরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। এর ফলও পেয়ে যায় প্রথমার্ধেই। ২৩তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ এক ক্রস দেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। সেই বল নিখুঁত হেডে জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল।

সম্প্রতি প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে হেরে বড় চাপে পড়ে চেলসি। সেই ব্যর্থতার জেরে কোচ লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।

মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব পান সহকারী কোচ ক্যালাম ম্যাকফারলেন। দায়িত্ব নিয়েই প্রথম বড় পরীক্ষায় সফল হলেন তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিডস ইউনাইটেড। কোচ ড্যানিয়েল ফার্ক একাধিক বদলি এনে আক্রমণের ধার বাড়ালেও চেলসির রক্ষণভাগ ছিল দৃঢ়। বিশেষ করে গোলরক্ষক রবার্ত সানচেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

এই জয়ে এফএ কাপের ইতিহাসে আটবারের চ্যাম্পিয়ন চেলসি পৌঁছে গেল ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে এবারের এফএ কাপের ফাইনাল, যেখানে শিরোপার জন্য মুখোমুখি হবে ইংল্যান্ডের দুই জায়ান্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এফএ কাপ লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চেলসি

আপডেট সময় : ০৩:৫৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬