সংবাদ শিরোনাম ::
কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
এর আগে, অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিল দুদক।

























