ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দেওয়া এই নির্দেশনায় তাঁদের হিসাব খোলার ফরম ও লেনদেন বিবরণীসহ যাবতীয় নথি আগামী দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর অর্থ পাচার প্রতিরোধ বিভাগে কর্মরত কর্মকর্তা মোশাররফ হোসেনের বিরুদ্ধে উচ্চপর্যায়ে একাধিক অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি, নতুন গভর্নর নিয়োগের দিন। অভিযোগ অনুযায়ী, সেদিন মোশাররফের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক কয়েকটি আদেশে স্বাক্ষর করতে বাধ্য করেন। ওই ঘটনার প্রশাসনিক তদন্ত এখনও চলমান।

তাঁর বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটি একটি প্রভাব খাটানোর চেষ্টার সঙ্গে সম্পর্কিত। আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে বিএফআইইউ যাতে কোনো আইনি ব্যবস্থা না নেয়, সে জন্য বিএনপির এক কেন্দ্রীয় নেতার নাম উল্লেখ করে একজন নির্বাহী পরিচালকের কাছে তদবির করার অভিযোগ উঠেছে মোশাররফের বিরুদ্ধে। এই ঘটনার পর বিএফআইইউর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬